শাটডাউনে ৪ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হলো

বিশেষ প্রতিনিধিঃ
যান চলাচল স্বাভাবিক হলো। চার ঘণ্টা পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে ঢাকা-বরিশাল মহাসড়কে একাধিক গাছ কেটে ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এ সময় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন দলটির কর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় বিক্ষোভকারীরা।

রবিবার সকাল ৬টা থেকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর এলাকায় এ অবরোধ শুরু হয়। সকাল ১০টার পর কালকিনি ও ডাসার থানা পুলিশ, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে গাছ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

শিরোনাম