শান্তিনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলো ব্যবসায়ী

সংবাদ জমিন রিপোর্টঃ
শান্তিনগরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হলো ব্যবসায়ী। ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফেরার পথে রাজধানীর শান্তিনগর বাজারের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বিল্লাল হোসেন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত বিল্লাল কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে মগবাজার এলাকায় ভাড়া থাকেন। পুলিশ জানায়,এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শিরোনাম