শাপলা প্রতীক না দিলে এনসিপি রাস্তায় নামতে বাধ্য হবেঃ সারজিস

নিজস্ব প্রতিনিধিঃ
শাপলা প্রতীক না দিলে এনসিপি রাস্তায় নামতে বাধ্য হবে। শাপলা প্রতীকের ব্যাপারে অনড় অবস্থানের কথা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘আইনগত বাধা না থাকায় নির্বাচন কমিশন এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারে। যদি শাপলা না দেয় তাহলে নির্বাচন কমিশন এনসিপির প্রতি অন্যায় করবে। শাপলা প্রতীকের জন্য প্রয়োজনে এনসিপি জনগণকে নিয়ে রাস্তায় নামবে।’

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে দলের জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিরোনাম