শার্শায় পুলিশ পেটানোর মামলায় গ্রেফতারকৃত বিএনপি নেতাকে ছিনিয়ে নিলো তার সমর্থকরা

বিশেষ প্রতিনিধি:
পুলিশ পেটানোর মামলায় গ্রেফতারকৃত বিএনপি নেতাকে ছিনিয়ে নিলো তার সমর্থকরা। যশোরের শার্শায় পূর্বশত্রুতার জেরে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে আসা এক পুলিশ সদস্যকে পিটিয়ে জখমের মামলার প্রধান আসামি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে গ্রেফতার করতে গিয়ে মবের মুখে পড়ে পুলিশ। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিএনপি নেতার অনুসারী ও এলাকাবাসীকে জড়ো করে পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৪ জুন) শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে এ ঘটনা ঘটে। আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বিএনপি নেতার দাবি, মামলা ও ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেছিল। এ সময় এলাকাবাসী বাধা দিয়েছে।

শুক্রবার দুপুরে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার বিকালে শার্শা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ দল শ্যামলাগাছি গ্রামে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে গ্রেফতার করতে যায়। তার বাড়ির সামনের মোড় থেকে তাকে আটক করা হয়। এ সময় মিন্টুর সমর্থকেরা গ্রামের একাধিক মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। মাইকের ঘোষণা শুনে কয়েক শ নারী-পুরুষ ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন। একপর্যায়ে মব সৃষ্টি করে মোস্তফা কামাল মিন্টুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হয়। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

শিরোনাম