শাহজালাল বিমানবন্দরের সামনে মোটরসাইকেলে আগুন,নারীসহ আহত-২

সংবাদ জমিন রিপোর্টঃ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে উত্তরামুখী ফ্লাইওভারের ওপর চলন্ত মোটরসাইকেলে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলে থাকা এক নারীসহ দুজন আহত হয়েছেন। তবে এদের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শিরোনাম