শাহবাগগে আন্দোলনকারীদের অবরোধে যান চলাচল বন্ধ

সংবাদ জমিন রিপোর্ট:
শাহবাগগে আন্দোলনকারীদের অবরোধে যান চলাচল বন্ধ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে পদযাত্রা ও অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ লাঠিচার্জ, জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এই ধাওয়া-পাল্টা ধাওয়া থেমে থেমে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ ঘটনায় শাহবাগ থেকে বাংলামোটর সড়কে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে রেখেছে আন্দোলনকারীরা।

শিরোনাম