শাহবাগে অবরোধের কারণে যাত্রী দুর্ভোগে চরমে

সংবাদ জমিন ডেস্কঃ
শাহবাগে অবরোধের কারণে যাত্রী দুর্ভোগে চরমে।জুলাই অভ্যুত্থানে আহত যোদ্ধারা বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টা থেকে টানা সাত ঘণ্টা ধরে রাজধানীর শাহবাগ অবরোধ করে রেখেছেন। জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যুক্ত করা ও জুলাই ঘোষণাপত্রের দাবিতে ‘জুলাই যোদ্ধা সংসদ’ ব্যানারে এই কর্মসূচি চলছে। এতে জনদুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

সরেজমিন দেখা গেছে, শাহবাগ মোড়ে অবস্থান করে চারপাশ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা। এতে ওই এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অনেকেই হেঁটে গন্তব্যে যাচ্ছেন। বাড়তি ভাড়া গুনতে হচ্ছে রিকশায় যেতেও।

শিরোনাম