শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা,তীব্র নিন্দা

বিশেষ প্রতিনিধি:
শাহবাগে গানের আর্তনাদ অনুষ্ঠানে জুলাই মঞ্চের হামলা,তীব্র নিন্দা। বাউল আবুল সরকারকে গ্রেফতার এবং মানিকগঞ্জ ও ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত ‘গানের আর্তনাদ’ অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে এই ঘটনা ঘটে।

‘গানের আর্তনাদ’ অনুষ্ঠান চলাকালে জুলাই মঞ্চের কয়েকজন সদস্য এই হামলা চালায় বলে অভিযোগ আয়োজক এবং অংশগ্রহণকারীদের। তাদের অভিযোগ, ‘কনসার্ট ফর ঢাকার’ অনুষ্ঠান থেকে কিছু ‘স্বেচ্ছাসেবক’ জুলাই মঞ্চের সঙ্গে যুক্ত হয়ে এই হামলা চালায়। ঘটনার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শিরোনাম