শাহবাগ মোড়ে ট্রেইনি চিকিৎসকদের আবারো অবরোধ

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে রাজধানীর শাহবাগ অবরোধ করে অবস্থান নিয়েছেন ট্রেইনি চিকিৎসকেরা। রোববার সকালে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

এর আগে একই দাবিতে ২২ ডিসেম্বরও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছিলেন। তখন পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর ঘোষণা দেয়া হয় সরকারের তরফে।

শিরোনাম