শিক্ষকদের কর্মসূচি: বিভিন্ন পয়েন্টে যান চলাচল বন্ধ, নগরবাসীর ভোগান্তি
স্টাফ রিপোর্টারঃ
এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে সারা দেশ থেকে আসা হাজারও শিক্ষক বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে অবস্থান করছেন রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে। এ সময় একসঙ্গে সড়কে অনেক মানুষ জড়ো হওয়ায় প্রেসক্লাবসহ আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যে রওনা হওয়া মানুষ। এ সময় যানজটে আটকে পড়া অনেককে পাঁয়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওয়া হতে দেখা যায়।
দুপুর পৌনে ১টার দিকে সরেজমিন দেখা যায়, শিক্ষকদের মহাসমাবেশের মূল মঞ্চ প্রেস ক্লাবের সামনে হলেও এটির বিস্তৃতি হাইকোর্ট মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত ছড়িয়েছে। যার কারণে যানবাহনের চাপ বেড়েছে আশপাশের প্রতিটি পয়েন্টে। মৎস ভবন, শাহবাগ, পল্টন, কাকরাইল ও মগবাজার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।