শিক্ষকদের থালা-বাটি নিয়ে বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

সংবাদ জমিন রিপোর্টঃ
শিক্ষকদের থালা-বাটি নিয়ে বিক্ষোভে পুলিশের বাধা। লাগাতার আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বাবদ ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা। রবিবার (১৯ অক্টোবর) বেলা তিনটার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে থালা-বাটি হাতে ভুখা মিছিল নিয়ে শিক্ষা ভবনের রওনা দেন শিক্ষক-কর্মচারীরা। তবে শিক্ষা ভবনে পৌঁছার আগেই হাইকোর্টের মাজার গেটে ব্যারিকেট দিয়ে তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (১৯ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো অর্থ মন্ত্রণালয়ের চিঠি প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী। তিনি বলেন, বাড়িভাড়াসহ তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত সব কর্মসূচি অব্যাহত থাকবে। বিকাল তিনটা থেকে থালা-বাটিসহ ভূখা মিছিল নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদফতরের যাবেন। শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা।

শিরোনাম