সংবাদ জমিন রিপোর্টঃ
শিক্ষকদের যমুনা ঘেরাও কর্মসূচি,সময় দিলেন ২দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টাকে দুই দিন সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত না নিলে যমুনা ঘেরাও করবেন শিক্ষকরা। এছাড়া আগামীকাল মঙ্গলবার (২১ অক্টোবর) ১২টায় মুখে কালো কাপড় বেঁধে শহীদ মিনার থেকে শাহবাগে অবস্থান নেবেন শিক্ষকরা।
সোমবার (২০ অক্টোবর) শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই আল্টিমেটাম ঘোষণা করেন।