শিক্ষক আন্দোলনে সাউন্ড গ্রেনেডে আহত সেই শিক্ষিকার মৃত্যু

সংবাদ জমিন রিপোর্ট:
দশম গ্রেড বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আন্দোলনে অংশ নেওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) রাজধানী ঢাকার মিরপুরে অলক হাসপাতালে ফাতেমা আক্তার নামের ওই শিক্ষিকার মৃত্যু হয়।

শিক্ষকরা জানান, ফাতেমা আক্তার চাঁদপুরের উত্তর মতলবের ৫ নম্বর ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি দুই সন্তানের মা। তার স্বামীর নাম ডিএম সোলায়মান। উল্লেখ্য তিনি গত ৮ নভেম্বর শাহবাগে সাউন্ড গ্রেনেডের শব্দে আতঙ্কগ্রস্ত হন। হাসপাতালে নেওয়া হলে এক পর্যায়ে কথা বলাই বন্ধ হয়ে যায়। তাকে আইসিইউতে নেওয়া হয়। আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।

শিরোনাম