শিক্ষার্থীকে অপহরণের পর হত্যা

সংবাদ জমিন রিপোর্টঃ
অপহরণের পর হত্যা। রাজধানীর ভাটারা এলাকায় সুদীপ্ত রায় (১৭) নামে এক শিক্ষার্থীকে অপহরণের পর হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় উদ্ধার করা হয়েছে ভিকটিমের লাশ এবং হত্যায় ব্যবহৃত ছুরি। গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল্লাহ (২২) ও জোবায়েদ দেওয়ান (২২)।

বুধবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, জগন্নাথপুর শাখার হোস্টেলে থাকা ছাত্র সুদীপ্ত কুমার রায় ঘুরতে বের হন। এ সময় তিনি ভাটারা থানাধীন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের হাতে অপহৃত হন।

শিরোনাম