শিক্ষার্থীদের কাড়াকাড়িতে হাওয়া ৪৭ পাউন্ডের কেক!

সংবাদ জমিন,অনলাইন ডেস্কঃ
শিক্ষার্থীদের কাড়াকাড়িতে মুহূর্তেই শেষ হয়ে গেলো ৪৭ পাউন্ডের কেক। ৪৭ পাউন্ড ওজনের কেক কেটে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় প্রশাসনের কর্মকর্তারা একে-অপরকে খাইয়ে দেওয়ার পর প্রক্টর পুরো কেকটি ছোট ছোট অংশে ভাগ করছিলেন। এর মধ্যেই আশপাশে থাকা শিক্ষার্থীরা কেক নিয়ে কাড়াকাড়ি শুরু করেন। মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যায় পুরো কেকটি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা।

শনিবার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি সংলগ্ন কেন্দ্রীয় ফুটবল মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও নেটিজেনরা ঘটনার ভিডিও শেয়ার করে সমালোচনা করছেন।

শিরোনাম