নিজস্ব প্রতিনিধিঃ
শিক্ষকদের আন্দোলন চলছে, আজ কেন্দ্র ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচি। সহকারী শিক্ষকরা সকালে ১০টায় যথারীতি পরীক্ষা না নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠান। এরপর দুপুর ১২টায় দ্বিতীয় শিফটে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসলে তাদেরও ফেরত পাঠানোর চেষ্টা করেন সহকারী শিক্ষকরা।
উপায়ান্তর না দেখে প্রধান শিক্ষিকা বিষয়টি ফোনে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গিয়ে পরীক্ষা শুরু করান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে ঘটনাটি ঘটেছে জামালপুর পৌর শহরের ছনকান্দা প্রাথমিক বিদ্যালয়ে। সরেজমিনে দেখা যায়, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা প্রধান শিক্ষিকার সহযোগিতায় পরীক্ষা নিচ্ছেন। শিক্ষক মিলনায়তনে বসে আছেন চার সহকারী শিক্ষক। মাঠে বসে আছেন অভিভাবকরা।