শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়লেন

নিজস্ব প্রতিবেদকঃ
শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের গায়েবানা জানাজা পড়লেন। অন্তর্বর্তীকালীন সরকারের গায়েবানা জানাজা পড়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (২৭ আগস্ট) মাগরিবের নামাজের পর চট্টগ্রাম নগরের দুই নম্বর গেট এলাকায় সড়কে এ গায়েবানা জানাজার নামাজ আদায় করেন তারা। জানাজা শেষে বিশেষ মোনাজাতে অন্তর্বর্তীকালীন সরকারের হেদায়েত কামনা করেছেন তারা। এরপরই দুই নম্বর গেট থেকে সরে যান শিক্ষার্থীরা।

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে জিইসি মোড় থেকে মিছিল করে ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে জড়ো হন শিক্ষার্থীরা।

শিরোনাম