শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত!

স্টাফ রিপোর্টারঃ
শিক্ষার্থীর হাতে শিক্ষক লাঞ্ছিত! ঢাকার দোহারে বিদ্যালয়ে অনুপস্থিত থাকার কারণে শাসন করায় জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান শাখার এক ছাত্র সোয়াদ হোসেন ইংরেজি শিক্ষক আনোয়ার হোসেনকে প্রকাশ্যে লাঞ্ছিত করে। ঘটনাটি ঘটে সোমবার দুপুরে শ্রেণিকক্ষে।

জানা গেছে,শিক্ষক আনোয়ার হোসেন ওই ছাত্রকে কয়েকদিন ধরে অনুপস্থিত থাকার বিষয়ে জিজ্ঞাসা করে এবং ক্লাসে এসে পালিয়ে যাওয়ার কারণ এবং নিয়মিত উপস্থিত থাকতে বললে উল্টো উত্তেজিত হয়ে ওঠে ছাত্রটি। এ সময় শিক্ষক আনোয়ার হোসেন খান সোয়াদকে স্কেল দিয়ে আঘাত করে শাসন করেন। একপর্যায়ে সোয়াদ শিক্ষককে অপমানজনক ভাষায় কথা বলে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের সব শিক্ষক তাৎক্ষণিকভাবে শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে কর্মবিরতির ঘোষণা দেন। তাদের দাবি, শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত না করে পাঠদান সম্ভব নয়।

শিরোনাম