শিক্ষাসফরের বাসে শিক্ষক-শিক্ষার্থীদের মদপান নিয়ে তোলপাড়

সংবাদ জমিন অনলাইন ডেস্কঃ
মাদারীপুরের শিবচরে একটি উচ্চ বিদ্যালয় থেকে পিকনিকে যাওয়ার সময় বাসের মধ্যে শিক্ষার্থীদের একটি মদের বোতল থেকে মদ্য জাতীয় পানীয় পান করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে অভিভাবকদের। ভিডিওতে দেখা গেছে, বিদ্যালয়ের শিক্ষক মো. ওয়ালিদের সামনে বোতল নিয়ে বসে থাকতে দেখা গেছে এক শিক্ষার্থীকে। মদ ঢেলে পান ও উল্লাস করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি ভিডিও দেখে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে বিরূপ প্রতিক্রিয়া।

উপজেলার বন্দরখোলা ইউনিয়নের শিকদার হাট উচ্চ বিদ্যালয়ে ঘটেছে এমন ঘটনা। বিদ্যালয় থেকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা সফরে যায় বিদ্যালয় কর্তৃপক্ষ। যাওয়ার সময় বাসের মধ্যে মদ্যপানের এ ঘটনা ঘটে।

শিরোনাম