শিবগঞ্জে ৫ দিনে প্রতিপক্ষের হামলায় প্রাণ গেল ৩ জনের, এক স্কুল ছাত্রীর আত্মহত্যা

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে তিনটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ছাড়া আত্মহত্যার ঘটনাও ঘটেছে ১টি। গত রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটেছে।সর্বশেষ উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে খুন হয়েছে ছেলে। গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ফারাজ আলী (২৫)। তিনি উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি পেশায় অটোভ্যান চালক ছিলেন।

বুধবার উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীর হাতে খুন হন কৃষক আনারুল ইসলাম (৫০)। তিনি হুদাবালা গ্রামের মরহুম তুফানু প্রামাণিকের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মাসুম মিয়ার স্ত্রী রুমা বেগম (২৪)। এদিকে গত সোমবার উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর গ্রাম থেকে তিনদিন নিখোঁজ থাকার পর হালিমা খাতুন (০৭) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

গত রোববার বিকালে শয়নকক্ষে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এসএসসি পরীক্ষার্থী রাবেয়া খাতুন (১৬)। বুড়িগঞ্জ ইউনিয়নের ছাতড়া দক্ষিণপাড়া গ্রামের গোলাম হোসেনের মেয়ে রাবেয়া রায়নগর ইউনিয়নের সুদামপুর গ্রামে নানা- নানির বাড়ি থাকতেন।

শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভীর হাসান,আইনশৃঙ্খলার অবনতির কারণে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে মনে করি না। তবে, হত্যাকাণ্ড যেন সংঘটিত না হয়, সেজন্য আরও বেশি সতর্ক থাকবো আমরা।

শিরোনাম