শিবালয়ে আওয়ামীলীগ ও শ্রমিকলীগের দুই নেতা গ্রেফতার

মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও শ্রমিক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের বুধবার (৭ জানুয়ারি) বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন,মহাদেবপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন (৪৮) এবং শিবালয় ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি মো. উজ্জ্বল হোসেন (৩৮)। শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

শিরোনাম