শিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর কারণে বিএনপির ৩ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ

নোয়াখালী প্রতিনিধিঃ
শিবিরের বিরুদ্ধে গুজব ছড়ানোর কারণে বিএনপির ৩ নেতাকর্মীর নামে থানায় অভিযোগ।চট্টগ্রামের মহসিন কলেজের এক ছাত্রীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে গুজব ও মিথ্যাচারের অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নোয়াখালীর সুধারাম মডেল থানায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা শিবিরের পক্ষ থেকে অভিযোগটি দায়ের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ।

অভিযুক্তরা হলেন,জিয়া সাইবার ফোর্সের মহাসচিব সফিক আরমান, ছাত্রদল নেতা রিয়াদ পাটওয়ারী ও সজীব পাটওয়ারী। অভিযোগে বলা হয়েছে, তারা ফেসবুকে দীন মোহাম্মদকে ‘শিবির সন্ত্রাসী’ ও ‘জঙ্গি নেতা’ আখ্যা দিয়ে মিথ্যা তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছেন।

শিরোনাম