শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় রিমান্ডে মাদ্রাসাশিক্ষক

নেত্রকোনা প্রতিনিধি:
শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় রিমান্ডে মাদ্রাসাশিক্ষক। নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণের শিকার হয়ে ১১ বছরের মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার পর থেকে দফায় দফায় প্রাণনাশের হুমকি পাচ্ছেন সেই নারী চিকিৎসক। এ অবস্থায় নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার (৭ মে) সকালে মদন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, উপজেলার একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন। গত ৩০ এপ্রিল এক মা তার ১১ বছরের শিশুকে নিয়ে চিকিৎসার জন্য তার চেম্বারে আসেন। শারীরিক অসুস্থতার লক্ষণ দেখে পরীক্ষা-নিরীক্ষা করে জানতে পারেন শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে শিশুটির সঙ্গে কথা বলে চিকিৎসক জানতে পারেন, স্থানীয় একটি মাদ্রাসার হুজুর তাকে ধর্ষণ করেছে, যার ফলে সে অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হলে বিভিন্ন গণমাধ্যমে শিশুটির শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন ওই চিকিৎসক। ধর্ষণের বিষয়টি জনসম্মুখে আসার পর থেকেই বিভিন্ন মোবাইল নম্বর এবং ফেসবুক থেকে তাকে অশ্লীল মন্তব্য, সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শিরোনাম