শিশু ধর্ষণ করায় ধর্ষককে ধরে পুলিশে দিলো এলাকাবাসী

স্টাফ রিপোর্টারঃ
শিশু ধর্ষণ করায় ধর্ষককে ধরে পুলিশে দিলো এলাকাবাসী। পাবনার ঈশ্বরদীতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মিলন বিশ্বাস (২৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ২২ নভেম্বরের এই ঘটনা রবিবার (৩০ নভেম্বর) সকালে জানাজানি হলে উত্তেজিত জনতা মিলনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ নভেম্বর বিকালে শিশুটি তার ছোট ভাইকে নিয়ে নানার বাড়ি যাচ্ছিল। পথে অভিযুক্ত মিলন বিশ্বাস তাকে তুলে নিয়ে পাশের একটি ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেওয়ায় শিশুটির পরিবার চুপ ছিল। পরে শিশুটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পাওয়ার সাথে সাথে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে মামলা হয়েছে।

শিরোনাম