শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোপালগঞ্জ প্রতিনিধি:
শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবিরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়। এর আগে শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টায় একটি অ্যাম্বুলেন্সে তার মরদেহ ঢাকা থেকে টুঙ্গিপাড়া উপজেলার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে আত্মীয়-স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। বাদ জোহর নিজের প্রতিষ্ঠিত টুঙ্গিপাড়া খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজ মাঠে শেখ কবির হোসেনকে ‘গার্ড অব অর্নার’ দেওয়া হয়। তারপর সেখানে জানাজা অনুষ্ঠিত হয়।

শিরোনাম