শেরপুরের নকলায় একযোগে পদত্যাগ করলো এনসিপির ১৫ নেতা

শেরপুর প্রতিনিধিঃ
একযোগে পদত্যাগ করলো এনসিপির ১৫ নেতা। শেরপুরের নকলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গঠিত উপজেলা সমন্বয় কমিটি থেকে একযোগে ১৫ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

পদত্যাগকারীদের মধ্যে ৫ জন যুগ্ম সমন্বয়কারী এবং ১০ জন সদস্য আছেন। পদত্যাগকারী যুগ্ম সমন্বয়কারীরা হলেন- মমিনুল ইসলাম, মনিরুল ইসলাম, সিরাজুল ইসলাম, রাশিদুল জামান ও জসীম উদ্দীন। পদত্যাগকারী সদস্যরা হলেন, দেলোয়ার হোসেন, সোহেল রানা, জাহাঙ্গীর আলম, সোহাগ মোল্লা, আলামিন মিয়া, রতন মিয়া, নাজমুল হাসান, সুমন মিয়া, আরিফ মিয়া ও সাদেকুল ইসলাম।

শিরোনাম