শ্বশুরবাড়ি এসে আটক হলেন আওয়ামী লীগ নেতা!

নোয়াখালী প্রতিনিধিঃ
শ্বশুরবাড়ি এসে আটক হলেন আওয়ামী লীগ নেতা!নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে আটক হলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন। বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে হাতিয়া থানা পুলিশ। গ্রেপ্তার আলাউদ্দিন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নং ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে ও সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

হাতিয়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ি থেকে পালিয়ে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।

শিরোনাম