শ্যামনগরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের

সাতক্ষীরা প্রতিনিধিঃ
শ্যামনগরে গাছ কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের।সাতক্ষীরার শ্যামনগরে সড়ক ও জনপথ বিভাগের গাছ কাটার সময় গাছ থেকে পড়ে আলম শেখ (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার বিকালে উপজেলা সদরের সোনামোড় নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তিনি বগুড়া জেলার শেরপুর থানার জামুর গ্রামের তোমছের আলী শেখের ছেলে। থানা সূত্রমতে, ওই শ্রমিক রাস্তার পাশে গাছ কাটার সময় অসাবধানবসত পা ফসকে নিচে পড়ে গুরত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিরোনাম