শ্যালিকার হাতে দুলাভাই খু*ন

খুলনা প্রতিনিধিঃ
শ্যালিকার হাতে দুলাভাই খু*ন। সংবাদ সম্মেলন করে সুদখোর ও মামলাবাজের বিরুদ্ধে আইনি সহায়তা চাওয়ার চার দিনের মাথায় দুলাভাই সবুজ খানকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে শ্যালিকা নাজমার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর খালিশপুর হাউজিং বাজার এলাকায় তাকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার সঙ্গে জড়িতের অভিযোগে নাজমাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী বলেন, ‌‘বাকি আসামিরা ঘটনার পরপরই পালিয়ে গেছে। হত্যাকাণ্ডের পরই নাজমাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। হত্যার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

শিরোনাম