শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণ, দগ্ধ হয়ে দৃইজনের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি:
ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ হয়ে দৃইজনের মৃত্যু। গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ কসমেটিকস ব্যবসায়ী জাকির হোসেনের (৩২) ১০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় দুইজনের মৃত্যু হলো। অপর অগ্নিদগ্ধ রবিউল ইসলাম বার্ন ইউনিটে চিকিৎসা চলছে। শনিবার (২১ মার্চ) ভোরে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এদিন রাত ১১টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কসমেটিকস ব্যবসায়ী জাকির হোসেন ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার মুখী গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় ব্যবসা করতেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিরোনাম