সংবিধানের মধ্যে থেকে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় কি না দেখতে হবেঃ সালাহ উদ্দিন

নিজস্ব প্রতিনিধিঃ
সংবিধানের মধ্যে থেকে জুলাই সনদ বাস্তবায়ন করা যায় কি না দেখতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেছেন, সংবিধানের মধ্যে থেকে সমঝোতা দলিল (জুলাই সনদ) কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই চিন্তা করতে হবে। সমঝোতা দলিল সংবিধানের ওপরে প্রাধান্য পেলে তা খারাপ নজির তৈরি হবে। পাশাপাশি আপিল বিভাগের ওপর এই আইন ন্যস্ত করা যায় কিনা, এমন প্রশ্নও তোলেন সালাহ উদ্দিন।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহ উদ্দিন উল্লেখ করেন, জুলাই সনদে যেসব অনৈক্য থাকবে,সবাই বসে বৈধ আইনগত প্রক্রিয়া বের করা যাবে। আমরা জুলাই সনদ ইতিবাচক হিসেবেই দেখছি, তবে এমন কিছু করা যাবে না, যাতে সামনে খারাপ নজির তৈরি হয়।

শিরোনাম