সচিবালয়ে আগুন লাগায় আশপাশের রাস্তা বন্ধ

স্টাফ রিপোর্টারঃ
সচিবালয়ে আগুনের ঘটনায় জিপিও থেকে শিক্ষা ভবন পর্যন্ত সড়ক বন্ধ রাখা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার পর থেকে সচিবালয়ের সামনের রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হয় বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘আগুন লাগার পর রাত ২টার দিকে আমরা সচিবালয়ের সামনের দুই পাশের রাস্তা বন্ধ করে দিয়েছি। শুধু ফায়ার সার্ভিস ও আইশৃঙ্খলা বাহিনী ছাড়া অন্য সব গাড়ি চলাচল বন্ধ রয়েছে।’

এর আগে বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৮ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

শিরোনাম