সড়কে দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষক ও প্রাণিসম্পদ কর্মকর্তার

রাজশাহী প্রতিনিধি:
সড়কে দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষক ও প্রাণিসম্পদ কর্মকর্তার। রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিক্ষক ও উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তার। এর মধ্যে পুঠিয়া উপজেলায় পাথরবোঝাই ড্রাম ট্রাকের চাপায় শিক্ষক আব্দুর রাজ্জাক নিহত হয়েছেন। আর বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ নিহত হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়া সদরের ফায়ার সার্ভিস অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন আব্দুর রাজ্জাক (৫০)। তিনি উপজেলার ধোপাপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে ও সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলে যাওয়ার পথে আব্দুর রাজ্জাক মহাসড়কের পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় রাজশাহীর দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পাথরবোঝাই ড্রাম ট্রাক তাকে ধাক্কা দেয়। ট্রাকটি তাকে টেনে নিয়ে পিষে দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী জিন্না আলী বলেন, ‘স্যার রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন। হঠাৎ ট্রাক এসে তাকে তুলে টেনে নিয়ে পিষে দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, ‘ট্রাকটি তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি। সেটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এদিকে বাঘায় সড়ক দুর্ঘটনায় উপজেলা উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রশিদ (৫৭) নিহত হয়েছেন। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চণ্ডিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবদুর রশিদ বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আবদুল গণির ছেলে।

শিরোনাম