সড়কে বাবা-মেয়েসহ প্রাণ গেলো চার জনের

কুড়িগ্রাম প্রতিনিধি:
সড়কে বাবা-মেয়েসহ প্রাণ গেলো চার জনের। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়েসহ চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয় জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঁশেরতল নামক এলাকায় কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার উত্তর ছাটগোপালপুর গ্রামের শামীম হোসেন (২৮), তার মেয়ে সাদিয়া (৮), শামীমের বন্ধু উত্তর তিলাই গ্রামের নুরনবী (২৮) এবং দক্ষিণ ধলডাঙা গ্রামের বাসিন্দা মাইক্রোচালক লিমন মিয়া (২৭)। শামীম পেশায় মুদি দোকানি। তিনি চিকিৎসার জন্য মেয়ে ও বন্ধু নুরনবীসহ কয়েকজন মিলে রংপুরে গিয়েছিলেন। তার ঘরে স্ত্রী ও ১৬ দিনের একটি শিশুসন্তান রয়েছে। নুরনবী পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী। তার ঘরে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

শিরোনাম