সনদ বাস্তবায়ন করবে জাতীয় সংসদ : সালাহউদ্দিন

স্টাফ রিপোর্টারঃ
সনদ বাস্তবায়ন করবে জাতীয় সংসদ।জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’ আগামী জাতীয় সংসদে বাস্তবায়ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সনদ জাতি, জনগণ, রাজনৈতিক দল এবং স্টেকহোল্ডারদের মধ্যে একটি সামাজিক চুক্তি। আমি মনে করি, এই সনদ বাস্তবায়নের একমাত্র জায়গা হবে জাতীয় সংসদ।

আজ (বুধবার) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ২২তম দিনের বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শিরোনাম