সন্তানকে বুকে নিয়ে পুকুরে ঝাঁপ দেওয়া অগ্নিদগ্ধ সেই মা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:
সন্তানকে বুকে নিয়ে পুকুরে ঝাঁপ দেওয়া অগ্নিদগ্ধ সেই মা মারা গেছেন। কক্সবাজা‌রের কুতুব‌দিয়ায় ছেলেকে বুকে নিয়ে পুকুরে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা করা সেই অগ্নিদগ্ধ নারী রুমি আক্তার মারা গেছেন। সোমবার (১ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম মেডিক্যাল ক‌লেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ২৬ নভেম্বর সকালে উপজেলার আলী আকবর ডেইল সিকদার পাড়ার গ্রাম পুলিশ শাহজাহানের স্ত্রী রুমি চুলায় পাত্রে ফিটকিরি জাতীয় ওষুধ গরম কর‌তে গেলে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় পাত্র নামা‌তে গি‌য়ে পাশে থাকা ছেলে জিহাদের (৩) শরীরে আগুন ধ‌রে যায়, তাৎক্ষণিক ছেলেসহ পুকুরে ঝাঁপিয়ে পড়েন রু‌মি। শরীরের ৬০ শতাংশ পুড়ে যাওয়ায় রুমিকে চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হলে তিনি গত ৬ দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। একই ইউনিটে চিকিৎসা

শিরোনাম