সংবাদ জমিন অনলাইন ডেস্কঃ
সন্তানদের সামনে স্বামীর হাতে স্ত্রী খুন।টাঙ্গাইলের সখিপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে কাকলি আক্তার (৩২) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সখিপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত স্বামী মেহেদী হাসান উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। পরে রবিবার সকালেও তাদের ১৩ ও ৯ বছরের সন্তানের সামনেই স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মেহেদী তার স্ত্রী কাকলির পিঠে ছুরি দিয়ে আঘাত করেন। এ সময় মাকে রক্তাক্ত অবস্থায় দেখে সন্তানেরা চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা কাকলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ ব্যাপারে মামলা হয়েছে।