সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও

স্টাফ রিপোর্টার:
সবজির দাম চড়া, স্বস্তি নেই ডিম-পেঁয়াজেও। সবজির বাজারে আবারও ঊর্ধ্বমুখী দাম, ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি চাপ। একশ’ টাকার নিচে সবজি মিলছে হাতে গোনা কয়েকটি। বেগুন, করলা, বরবটি থেকে শুরু করে কচুমুখীসহ সব ধরনের সবজির দামই এখন চড়া। একই সঙ্গে স্বস্তি নেই ডিম ও পেঁয়াজের বাজারেও।

শুক্রবার (১৫ মে) রাজধানীর রায়সাহেব বাজার, কলতা বাজার ও নারিন্দা বাজার ঘুরে এই চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা জানান, বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমে গেছে। পাশাপাশি গ্রীষ্মকালীন সবজির মৌসুম হওয়ায় উৎপাদনও সীমিত। এসব কারণেই দাম বেড়েছে বলে তারা জানান।

শিরোনাম