সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জুলাই সনদের খসড়া প্রকাশ

সংবাদ জমিন ডেস্কঃ
সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের জন‍্য ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ খসড়া প্রণয়ন করেছে জাতীয় ঐকমত্য কমিশন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় ঐকমত্য কমিশনের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপে উঠে আসা বিষয়গুলো নিয়ে খসড়াটি প্রস্তুত করা হয়। এতে নির্বাচন, বিচার বিভাগ, প্রশাসন, দুর্নীতি দমন এবং পুলিশের মতো প্রতিষ্ঠানগুলোতে আইনি ও কাঠামোগত সংস্কারের পথনকশা নির্ধারিত হয়েছে।

সোমবার (২৮ জুলা্ই) কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ এ বিষয়ে বলেন, আমরা সনদের খসড়া কপিটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছি। যাতে তারা এটার ভাষা এবং ব্যাকগ্রাউন্ড পর্যালোচনা করতে পারে। তিনি আরও বলেন, যেসব বিষয়ে ঐকমত্য হবে তা সংলাপ শেষে চূড়ান্ত সনদে সংযোজন করা হবে।

শিরোনাম