সম্পত্তি নিয়ে বিরোধ,পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সম্পত্তি নিয়ে বিরোধ,পুকুর থেকে শতবর্ষী বৃদ্ধের লাশ উদ্ধার। কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজ বাড়ির পুকুর থেকে শতবর্ষী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন বৃদ্ধের এক পক্ষের স্ত্রী ও সন্তানরা। তবে অপর পক্ষের সন্তানদের অভিযোগ, সম্পতি লিখে নেওয়ার পর চলমান দ্বন্দ্বকে ঘিরে তাকে পুকুরে ফেলে হত্যা করেছেন দ্বিতীয় পক্ষের স্ত্রী-সন্তান। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পক্ষ। শনিবার (৩০ আগস্ট) সকালে নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার শিঙ্গিমারী এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মৃত বৃদ্ধের নাম বছির উদ্দিন। তিনি উপজেলার কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের শিঙ্গিমারী গ্রামের বাসিন্দা ছিলেন। বছিরের দ্বিতীয় পক্ষের সন্তানদের দাবি, পুকুরে গরুকে গোসল করাতে গিয়ে তিনি পানিতে পড়ে মারা যান। তবে প্রথম পক্ষের সন্তানদের দাবি, বয়োবৃদ্ধ বছিরের গরুকে গোসল করানোর শক্তি ছিল না। এমনকি তিনি একা ঠিকমতো হাঁটতেও পারতেন না।

শিরোনাম