সম্মেলন বাতিলের দাবিতে বিএনপির হরতালের ডাক

জামালপুর প্রতিনিধিঃ
সম্মেলন বাতিলের দাবিতে বিএনপির হরতালের ডাক। জামালপুরে আগামী রবিবার (২৩ আগস্ট) জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে বুধবার (২০ আগস্ট) অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বিএনপির একাংশ। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করে পটকা ফুটিয়ে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দীর্ঘ ৯ বছর পর আগামী রবিবার জামালপুর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেয়াদোত্তীর্ণ জেলা বিএনপির মাধ্যমে আয়োজিত আসন্ন এই সম্মেলন বাতিলের দাবিতে গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ বিএনপির একটি অংশ। সম্মেলন বাতিলের দাবিতে বিভিন্ন বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার রাতে শহরের বকুলতলা চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ আয়োজন করেন বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। সমাবেশে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী বক্তব্য রাখেন। এ সময় তিনি অবৈধ সম্মেলন বাতিলের দাবিতে আগামীকাল অর্ধদিবস হরতাল ঘোষণা করেন।

শিরোনাম