সয়াবিন তেলের দাম বাড়ার ব্যাপারে মন্ত্রণালয় জানে না: বাণিজ্য উপদেষ্টা

সংবাদ জমিন রিপোর্ট:
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়টি জানে না মন্ত্রণালয়। ভোজ্যতেল পরিশোধনকারী মিল মালিকরা এক জোট হয়ে এ দাম বাড়িয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ কথা জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা আলাপ-আলোচনা করে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবো। কী সিদ্ধান্ত নিই; সেটি আপনারা দেখবেন।’

শিরোনাম