সরকারি মাদ্রাসা দখলে নিয়েছে জামায়াত: এ এম এম বাহাউদ্দীন

নিজস্ব প্রতিনিধিঃ
সরকারি মাদ্রাসা দখলে নিয়েছে জামায়াত।গত ১০ মাস ধরে মাদ্রাসা শিক্ষায় জামায়াতে ইসলামী একক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে মন্তব্য করে বাংলাদেশ জমিয়াতুল মোদর্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন বলেছেন, এ দেশের মানুষ নিজেদের অর্থে মাদ্রাসা শিক্ষা শুরু করেছেন। কোনও রাজনৈতিক উদ্দেশ্যে করেননি।

ইসলামি ভাবধারা, ইসলামি তাহজিব, তামাদ্দুন, এদেশে ত্বরিকা, তাসাউফ যদি ঠিক থাকে শুধু এ উদ্দেশ্যে এটা করা হয়েছে। মাদ্রাসাগুলোতে এত বছর কেউ কেউ রাজনীতি করেছে ব্যক্তিগতভাবে। জমিয়াতুল মোদার্রেছীন সচেতনভাবে চেষ্টা করেছে যাতে কোনও ধরনের রাজনীতি করতে না পারে। এতদিন গোপনে অনেকে অনেক কিছু করছে। কিন্তু গত ১০ মাস ধরে আমরা শঙ্কিত মাদ্রাসা শিক্ষায় সরাসরি হস্তক্ষেপ ও নিয়ন্ত্রণ করছে জামায়াত। এটা সমাজের জন্য অত্যন্ত ভয়ঙ্কর বিষয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মহাখালীস্থ গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের নেতাদের সঙ্গে লিয়াজোঁ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

শিরোনাম