সরকার শুরু থেকে দেশে মবের শাসন প্রতিষ্ঠা করেছে: শামীম হায়দার
সংবাদ জমিন ডেস্কঃ
সরকার শুরু থেকে দেশে মবের শাসন প্রতিষ্ঠা করেছে।পুলিশের বাঁধার মুখে জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ আগস্ট) দলটির চেয়ারম্যানসহ নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, গ্রেফতার হওয়া নেতাদের মুক্তি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে সমাবেশ করেছে জাতীয় পার্টি। পূর্ব নির্ধারিত সমাবেশে আসা নেতাকর্মীদের দুপুর থেকে পুলিশ বাঁধা দিলেও বিকালে অনুষ্ঠিত সমাবেশের সভাপতি ও জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বক্তব্য দেন।
বক্তব্যে তিনি বলেন, ভেবেছিলাম মানুষ চাকরি পাবে, দেখছি বেকারের সংখ্যা বেড়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার জাতিকে ঐক্যবদ্ধ করবে কিন্তু সরকার জাতিকে বিভক্ত করেছে। দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করছে। আমাদের সংগ্রাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও নির্বাচনের সংগ্রাম। গতকাল বগুড়ায় আমাদের অফিসে হামলা হয়েছে। এছাড়া যেসব স্থানে আমাদের অফিসে হামলা এবং নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে—আমরা এর বিরুদ্ধে মামলা করেছিলাম। আমাদের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। ছবি-সংগৃহীত