ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
সরাইলে নির্মমভাবে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা।ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুর্বৃত্তদের হামলায় মো. মোস্তফা কামাল (৫২) নামের এক বিকাশ ব্যবসায়ী খুন হয়েছেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের নন্দীপাড়া (মধ্যপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে প্রায় ২ লাখ টাকা ও মুঠোফোন সেটসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। মোস্তফা বিজিবি’র সাবেক ল্যান্স নায়েক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো. মুমিন মিয়ার ছেলে। তাদের বাড়ি কুমিল্লার চাঁদপুরে। তবে, মধ্যপাড়ায় বাড়ি করে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন তারা। এ ঘটনায় রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন সরাইল থানার ওসি মুর্শেদুল আলম চৌধুরী। এ সংবাদ লেখা পর্যন্ত ন্জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।