সরাইলে বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর

বিশেষ প্রতিনিধিঃ
বাড়ির পাশের পুকুরে ডুবে প্রাণ গেলো দুই শিশুর। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলা সদরের উত্তর কুট্টাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

দুই শিশু হলো উত্তর কুট্টাপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে তাকরিম হোসেন (২ বছর ৬ মাস) ও তাঁর ভাগনে আদনান (৫)। আদনান উপজেলা সদরের উচালিয়াপাড়া গ্রামের প্রবাসী আরাফাত হোসেনের ছেলে। আদনান দুই দিন আগে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।

শিরোনাম