সরিষাবাড়ীতে নৌকা ট্রাক সংঘর্ষ, আহত-১২

জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক স্থানে নৌকা ও ট্রাকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নৌকার এজেন্টসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। বোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকার প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের অধ্যক্ষ আবদুর রশীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়। অপরদিকে, সকাল ১১টার দিকে পৌরসভার বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় নৌকার এজেন্ট মুমিনুল ইসলাম ও রমজান আলী আহত হয়েছেন। মুমিনুলকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বলারদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আরিফুর রহমান জানান, ট্রাক ও নৌকার প্রার্থীর এজেন্টদের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনার সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত।

শিরোনাম