সাংবাদিককে মধ্যরাতে আটক, সকালে মুক্তি

সংবাদ জমিন রিপোর্টঃ
সাংবাদিককে মধ্যরাতে আটক, সকালে মুক্তি । অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সেক্রেটারি ও দৈনিক ভোরের কাগজের অনলাইন প্রধান মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। ডিবির পোশাক গায়ে দেয়া পাঁচ ব্যক্তি আটক করে নিয়ে যান বলে অভিযোগ করেন মিজানুর রহমান সোহেলের স্ত্রী সুমাইয়া সীমা।

সারা রাত আটকে রাখার পর বুধবার (১৯ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ছাড়া পাওয়ার তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন সাংবাদিক সোহেল। ওই পোস্টে তিনি ঘটনার বিস্তারিত লিখেছেন। তিনি তার ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ। বিনা অপরাধে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ডিবি হেফাজতে থাকার পর তারা আমাকে সসম্মানে মাত্র বাসায় পৌঁছে দিয়েছে

শিরোনাম