সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে রাখার হুমকি দেয়ায় এনসিপির দুই নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিনিধি:
সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে রাখার হুমকি দেয়ায় এনসিপির দুই নেতাকে বহিষ্কার। রাজশাহীতে সাংবাদিকদের কক্ষে তালাবদ্ধ করে রাখার হুমকি দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব (দফতর) আসাদুর রহমান এক সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। রাতে বিজ্ঞপ্তিটি সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের পরিপ্রেক্ষিতে জাতীয় যুবশক্তির রাজশাহী মহানগর শাখার মুখ্য সংগঠক মেহেদী হাসান এবং যুগ্ম সদস্যসচিব সুয়াইব আহমেদকে কমিটির সব দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।