সাংবাদিকের মামলায় টিকটকার টুকটুকি জেলহাজতে

সংবাদ জমিন রিপোর্টঃ
সাংবাদিকের মামলায় টিকটকার টুকটুকি জেলহাজতে। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সম্মানহানির অভিযোগে রমনা মডেল থানার মামলায় টিকটকার জান্নাতুল ফেরদৌস টুকটুকির রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

পুলিশের রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান এ আদেশ দেন। গত ২৮ আগস্ট মাগুড়ার মহম্মদপুর থানার ৬ নং ওয়ার্ড এলাকা থেকে টুকটুকি এবং তার সহযোগী শিমুল মিয়াকে গ্রেফতার করা হয়। ওইদিনই তাকে কারাগার পাঠানো হয়।

শিরোনাম